ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তে বিপুল ভারতীয় অ্যান্ড্রয়েড মোবাইলের ডিসপ্লে জব্দ করেছে বিজিবি।
রাজনীতি
ময়মনসিংহ সীমান্তে প্রায় অর্ধ কোটি টাকার মোবাইল ডিসপ্লে জব্দ

শেয়ার করুন
রাজনীতি

ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তে বিপুল ভারতীয় অ্যান্ড্রয়েড মোবাইলের ডিসপ্লে জব্দ করেছে বিজিবি।
শেয়ার করুন

মাগুরায় সরকারি নির্ধারিত মূল্যের প্রায় দ্বিগুণ দামে ডিএপি সার কিনে চড়া মূল্যে বিক্রির প্রস্তুতির সময় ৮০ বস্তা সার জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় মেসার্স আলিম এন্টারপ্রাইজের সাব-ডিলার আলিমকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।বিস্তারিত

নেত্রকোনার কলমাকান্দায় সড়কের পাশে রোপণ করা গাছের চারা উপড়ে ফেলার ঘটনায় জড়িতদের আগামী ৪৮ ঘণ্টার মধ্যে শনাক্ত করে আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।বিস্তারিত

দেশের উন্নয়ন ও নতুনভাবে বাংলাদেশ গড়তে বিরোধী দলের সহযোগিতা প্রয়োজন বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। লক্ষ্মীপুরে এক মতবিনিময় সভায় তিনি বলেন, বিরোধী দল আন্দোলনে থাকলে দেশ ও এলাকার উন্নয়ন বাধাগ্রস্ত হবে।বিস্তারিত

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বাংলাদেশের জনগণের কল্যাণে দায়িত্ব পালনে নতুন রাষ্ট্রপতির সাফল্য কামনা করেছেন।বিস্তারিত

শাহ আলী থানা এলাকায় শিশুটি ধর্ষণের শিকার হয়। পরে শিশুটির মা তাকে চিকিৎসার জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর শিশুটি ধর্ষণের শিকার হয়েছে বলে জানান। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়...বিস্তারিত

২৭ আগস্ট রংপুর মহানগর পুলিশ কমিশনার হিসেবে শেষ কর্মদিবসে তৎকালীন কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ সংবাদ সম্মেলন করেন। ওই সংবাদ সম্মেলনেও তাঁর দেওয়া তথ্য নিয়ে আলোচনা-সমালোচনা হয়। সাংবাদিকেরা বিভিন্ন প্রশ্নের উত্তর জানতে চাইলে তিনি সেগুলোর জবাব না দিয়ে সংবাদ সম্মেলনস্থল ত্যাগ করেন।বিস্তারিত

কিশোরগঞ্জের হোসেনপুরে মৃত্যুর আগেই নিজেদের চল্লিশার আয়োজন করেছেন রফিকুল ইসলাম ও বেগম আক্তার দম্পতি। তাঁদের আয়োজনে ৭ থেকে ৮ হাজার অসহায় মানুষকে খাবার পরিবেশন করা হয়। এ জন্য ৯ লাখ টাকা ব্যয় হয়েছে বলে জানিয়েছেন রফিকুল ইসলাম।বিস্তারিত

মানিকগঞ্জের চামটা-পৌলী-বিলবাড়িয়া বালুমহালের চূড়ান্ত ইজারাদারের নাম, ঠিকানার তথ্য চাইলে জেলা প্রশাসনের পক্ষ থেকে তথ্য সরবরাহ না করার অভিযোগ উঠেছে। উল্লেখ্য ২০২৬-২৭ অর্থবছরে সোয়া দুই কোটি টাকায় বালুমহালের ইজারা দেয় মানিকগঞ্জ জেলা প্রশাসন।