বরিশালের মেহেন্দীগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার বিকালে এ ঘটনা ঘটে। নিহতরা হলো খরকী এলাকার জাহাঙ্গীর সরদারের ছেলে নাহিয়ান (৮) এবং একই এলাকার ইউসুফ তালুকদারের ছেলে ইয়াকুব (৮)। তারা খরকী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। জানা যায়, রোববার সকালে নাহিয়ান ও ইয়াকুব একসঙ্গে বিদ্যালয়ে যায়। দুপুর পৌনে ১২টার দিকে বিদ্যালয় ছুটি হয়। দীর্ঘ সময় পর তারা বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা তাদের খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বিকাল ৫টার দিকে খরকী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণ পাশে একটি পুকুর ঘাটে তাদের জুতা দেখতে পান স্থানীয়রা। পরে স্থানীয় কয়েকজন পুকুরে নেমে খোঁজাখুঁজি করে দুই শিশুর লাশ উদ্ধার করেন।








