মেহেরপুরে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) শতাধিক নেতাকর্মী একযোগে জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগদান করেছেন।
শনিবার (২৫ জুলাই) বিকেলে শহরের কাসারিপাড়া এনসিপির জেলা কার্যালয়ে আয়োজিত যোগদান অনুষ্ঠানে ফুল দিয়ে তাদের বরণ করে নেন এনসিপির নেতাকর্মীরা।
এতে এনসিপির সদর উপজেলা আহ্বায়ক আব্দুস সালাম সভাপতিত্বে উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক অ্যাডভোকেট সাকিল আহমেদ এবং গাংনী উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী আব্দুল্লাহ আল মাহমুদ।
আরও পড়ুন
তারা চাইছে পাঁচ মাসেই সরকার পরিবর্তন করতে: প্রতিমন্ত্রী অমিত
তারা জানান, দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা, গণতান্ত্রিক চর্চা জোরদার এবং জনকল্যাণমূলক রাজনীতি বাস্তবায়নে নতুন সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। এবি পার্টি থেকে আসা নেতাকর্মীদের সম্পৃক্ততায় মেহেরপুরে এনসিপির সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল হবে তারা আশা প্রকাশ করেন।
যোগদানকারী নেতাকর্মীরা জানান, দেশের পরিবর্তনের প্রত্যাশা থেকেই তারা এনসিপিতে যোগ দিয়েছেন। তারা নতুন ধারার রাজনীতির মাধ্যমে জনগণের কল্যাণে কাজ করতে চান এবং জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
আসিফ ইকবাল/এনএইচআর








