‘লিওনেল মেসি এরপর আত্মঘাতী গোল করতে বাধ্য!’ বলে হাস্যরসাত্মক মন্তব্য করেছেন ডা. তাসনিম জারা। ২৮ জুন দুপুর ১২টা ৩১ মিনিটে তিনি এ বিষয়ে ফেসবুকে একটি সার্কাজম পোস্ট করেন।
এনসিপির সাবেক নেতা ডা. তাসনিম জারা লিখেছেন, ‘আপনারা কি একটা গভীর বিষয় খেয়াল করেছেন? লিওনেল মেসি তার ক্যারিয়ারের শেষ গোলটা কিন্তু দিয়ে ফেলেছে!’
আরও পড়ুন
বিশ্বকাপে আসিফ নজরুলের প্রিয় দল কোনটি?
তিনি লিখেছেন, ‘বিশ্বাস হচ্ছে না? একটু অঙ্কের হিসাব মেলান:
প্রথম ম্যাচে গোল: ৩টা
পরের ম্যাচে গোল: ২টা
সর্বশেষ ম্যাচে গোল: ১টা
তাহলে সমান্তরাল ধারার সূত্র অনুযায়ী পরের ম্যাচে গোল কয়টা হবে? ঠিক ধরেছেন, ০! আর তার পরের ম্যাচে? -১! মানে অঙ্কের নিয়ম অনুযায়ী মেসি এরপর আত্মঘাতী গোল করতে বাধ্য!’
ঝংকার মাহবুবের লেখা / ৩৮ বছর বয়সে বিশ্বকাপে হ্যাটট্রিক এমনি এমনি হয় না
সবশেষে তিনি লিখেছেন, ‘এরপরও যদি পরের ম্যাচে মেসি গোল করে, তাহলে পুরো বিশ্ব নিশ্চিত হবে যে রেফারি এবং ফিফা মিলে গোপনে প্রশ্নফাঁস করেছে!’
এসইউ








