লিওনেল মেসি থেকে আর্লিং হলান্ড বিশ্বকাপে নজর কাড়ছেন তাদের মোহনীয় ফুটবলশৈলী দিয়ে। প্রচণ্ড গরম, ম্যাচের স্নায়ুক্ষয়ী চাপ এবং বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে কীভাবে নিজেদের ফিট রাখেন তারা? কী থাকে তাদের খাদ্য তালিকায়? কী খেতে ভালোবাসেন? জেনে নিন একপলকে-

লিওনেল মেসি

আর্জেন্টিনার তারকা ফুটবলারের প্রিয় খাবারের তালিকায় রয়েছে আসাদো, মিলানেসা (বিফ, চিকেন এবং ডিম দিয়ে তৈরি লাতিন আমেরিকার খাবার) রোস্টেড চিকেনও পছন্দ করেন তিনি। পাশাপাশি পিৎজা, চকলেট এবং আইসক্রিম মেসির প্রিয়।

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

৪১ বছর বয়সেও দারুণভাবে ফিটনেস ধরে রেখেছেন রোনাল্ডো। তার খাবারের তালিকায় থাকে ডিম, অ্যাভোকাডো, মাছ ও চিকেন। তবে সিআর৭-এর প্রিয় ‘চিট মিল’ পর্তুগালের অত্যন্ত জনপ্রিয় খাবার বাকালহাউ-আ-ব্রাস।

আর্লিং হলান্ড

ডিম, সাওয়ারডো, মধু এবং একাধিক স্টেক রয়েছে হলান্ডের প্রিয় খাবারের তালিকায়। দিনে যে পরিমাণ খাবার খান নরওয়ের এই স্ট্রাইকার তা থেকে ৬০০০ ক্যালোরিরও বেশি পান তিনি।

কিলিয়ান এমবাপ্পে

মাছ, হোলগ্রেন এবং স্বাস্থ্যকর ফ্যাট দিয়ে তৈরি ভারসাম্যপূর্ণ খাবার ম্যাচের আগে খান ফ্রান্সের এই তারকা স্ট্রাইকার। তবে এমবাপ্পের সবচেয়ে প্রিয় খাবারের তালিকায় রয়েছে কার্বোনারা, যা আসলে এক ধরনের রোমান পাস্তা।

হ্যারি কেইন

পুষ্টিবিদ ও ব্যক্তিগত শেফের সঙ্গে পরিকল্পনা করে প্রতিদিনের খাদ্য তালিকা তৈরি করেন ইংল্যান্ডের তারকা স্ট্রাইকার। মূলত ওটস, ডিম, স্যামন মাছ এবং লিন প্রোটিন থাকে তার প্লেটে।

জুড বেলিংহাম

বিশ্বকাপে ছন্দে ফিরেছেন ইংল্যান্ডের এই তারকা মিডফিল্ডার। তার প্রতিদিনের খাবারের তালিকায় থাকে গ্রিক ইয়োগার্ট, টার্কি এবং বিভিন্ন সালাদ। তবে ম্যাচের আগে বেলিংহামের প্রিয় খাবার হলো বেকড বিনস ও ডিম।