গান, নাচ, ছবি আঁকা আর সিনেমা, নাটক দেখে বেড়ে উঠেছেন অমৃতা চট্টোপাধ্যায়। গৎবাঁধা চাকরি করতে চাননি তাই বেছে নিয়েছেন পছন্দের অভিনয় জীবন। এক যুগ কেটেও গেছে তাঁর এই ক্যারিয়ারে। টালিউডের পরিচিত মুখ তিনি এখন। সাবলীল অভিনয়ের জন্য বেশ সুনাম আছে তাঁর। তবে আলাদাভাবে অভিনেত্রীর রূপের প্রশংসা না করে পারা যায় না। তাঁর কোঁকড়ানো চুল, কাজলকালো চোখ আর মিষ্টি হাসির প্রেমে অনেকেই পাগল। ফ্যাশনবোধেও দুর্দান্ত অমৃতা। তাঁর স্বাভাবিক সৌন্দর্য আর মিনিমাল স্টাইলই যেন আলাদা করে নজর কাড়ে-যেখানে সাদামাটাতেই ধরা দেয় অনন্য আবেদন। অভিনেত্রীর নির্বাচিত লুকগুলো দেখে আসি চলুন ।

সাদা রাফলড ক্রপ টপ ও স্কার্টে নজর কাড়ছেন এই সুন্দরী।
বেগুনি শাড়ির সাবেকি সাজে অন্য রকম সুন্দর লাগছে অভিনেত্রীকে।  স্ট্র্যাপলেস ব্লাউজের সঙ্গে প্লিট করে পরেছেন শাড়ি। কোমরে বিছা। সেজেছেন সোনার গয়নায়।
এনিম্যাল প্রিন্টের ঝলমলে বডিকন ড্রেসে
কালো টপ আর ডেনিম শর্টস পরেছেন এই লুকে
অমৃতা ধরা দিয়েছেন একেবারে ঐতিহ্যবাহী সাজে। ক্রিম ও সোনালি রঙের শাড়ির সঙ্গে গোল্ড ব্রোকেড ব্লাউজ আর  গয়নায় তাঁর লুকে ফুটে উঠেছে রাজকীয় আভা।
কালো ক্রপ টপ আর ডেনিমের মিনি স্কার্টের সঙ্গে এই লুকে সঙ্গী হয়েছে সিলভার হাইহিল
লেস ডিটেইলিং সাদা স্লিভলেস মিডি ড্রেসে অমৃতা যেন শুভ্রতার আবেদন ছড়িয়ে দিয়েছেন। সঙ্গে আরও আকর্ষণ যোগ করেছে তাঁর রেড লিপ লুক আর এক ঢাল কোঁকড়া চুল
প্লিটেড স্ট্র্যাপলেস ড্রেসে মিষ্টি লাগছে তাঁকে। এরসঙ্গে বেছে নিয়েছেন গোল্ড চোকার।
ন্যাচারাল সৌন্দর্য যেন উপচে পরছে
এই লুকে পরেছেন খুব সুন্দর একটা  স্ট্র্যাপলেস নীল গাউন।
মিডি ড্রেসটিতে নজরকাড়া অ্যাবস্ট্রাক্ট ফ্লোরাল প্রিন্ট ফুটে উঠেছে।