মিয়ানমারে চলমান গৃহযুদ্ধে ক্ষতির মুখে পড়েছে শিশুরা। শিক্ষা থেকেও বঞ্চিত হচ্ছে তারা। দেশটির থিংক ট্যাংক ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজি অ্যান্ড পলিসি-মিয়ানমার (আইএসপি-মিয়ানমার) প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের ১ জুন শুরু হওয়া নতুন শিক্ষাবর্ষে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে নিবন্ধিত শিক্ষার্থীর সংখ্যা মাত্র ৬৭ লাখ। অথচ সামরিক অভ্যুত্থানের আগে ২০১৯-২০ শিক্ষাবর্ষে এ সংখ্যা ছিল ৯৭ লাখ। দেশটিতে বর্তমানে স্কুলগামী বয়সী শিশুর সংখ্যা আনুমানিক ১ কোটি ৩০ লাখ। ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ৬৩ লাখের বেশি শিশু স্কুলে যেতে পারছে না বলেই জানিয়েছে সংস্থাটি।