মোমবাতি জ্বালিয়ে ২০২৪-এর গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণ করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদল। এতে একাত্মতা প্রকাশ করে এনসিপি ও ছাত্র ইউনিয়নের নেতৃবৃন্দ।

বুধবার (১ জুলাই) রাতে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ।

সিরাজুল ইসলাম বলেন, ‘১৬ বছরের ফ্যাসিবাদ মুক্ত করার লক্ষ্যে ২০২৪-এর জুলাইয়ে বহু ছাত্র-জনতা জীবন উৎসর্গ করেছেন। তাদের কারণেই নতুন স্বাধীন দেশ পেয়েছি। জুলাইয়ের চেতনাকে ধারণ করে আগামী দিনেও সকল অপকর্ম রুখে দিতে হবে। সেজন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে থাকতে হবে।’

এসময় বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের সদস্য সচিব সমীর চক্রবর্তী, জেলা এনসিপির যুগ্ম সাধারণ সম্পাদক আরিফ বিল্লাহ আজিজি, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ ছাত্র ইউনিয়নের সভাপতি ওমর ফারুক, সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি শাহাদত হোসেন হৃদয় প্রমুখ।

আবুল হাসনাত মো. রাফি/এফএ/এএসএম