বৃষ্টিবিরহকুয়ালালামপুর হঠাৎ বৃষ্টিতে কাঁদলো দুপুর অস্হির অম্বরে আরও মেঘের আয়োজন বৃষ্টির সাথে চুপ চুপি ভেজে বিষাদ প্রেমিক মন বেঁচে থাকতে এই জীবনে আর কী প্রয়োজনবৃষ্টি ভেজা দুপুর সাথে তোমার টেলিফোন বৃষ্টি অকস্মাৎআজকাল হুটহাট করেই বৃষ্টি নামেদুষ্টু কিশোরীর মতোরিমঝিম সুরে মাতিয়ে রাখে কিছুক্ষণ যেন অনেক আগে একটু দেখাঅনেক ভালো লাগার সেই মুখমনে হলেই সুখের মতোব্যথায় ভরে বুক। বৃষ্টিসন্ত্রাসএকদিন ভোরবেলাতেই কান্না শুরু হলো বাতাসের সকাল দেখা পেলো না রোদেরমেঘেদের কনফারেন্স আকাশের পুরো ভেন্যু বুক করা হলো নগরের শীর্ষ সন্ত্রাসীদের মতোহানা দিলো বৃষ্টি, বিশাল কামানের গোলায়আগুন ঝরালো বজ্রপাত আর মানুষগুলো নির্বিকার চিত্তে নীল ব্যথাসয়ে গেলো কারন বেঁচে থাকার জন্য এছাড়াকোন উপায় ছিলো নাক্রমশ ব্যথারাও ব্যর্থ হয়ে গেলো আর সোনালি গমক্ষেতের মতো হেসে উঠেসারা দিনের পরে দেখা গেলো সূর্যের মুখ সেদিন ভোরবেলা থেকেই বৃষ্টিরাও কেঁদেছিলো। তুমি আসবে বলেসেবার আমাদের অলিগলি বৃষ্টির পানিতে টইটম্বুর হয়ে গেলো যখনআমি তােমাকে কাগজের নৌকা বানিয়ে দিলাম দু'টোতুমি সাদা কাগজের নৌকোটা পানিতে ভিজিয়ে নিশ্চিহ্ন করে দিলে নিতান্তই শিশুতোষ কৌতুহলে নীল রঙেরটা ভাসিয়ে দিয়ে বললেএ আমার দুঃখগুলো দূরে নিয়ে যাবে সেই থেকে আজও বসে আছি আমিতোমার সবটুকু দুঃখ মিলিয়ে যাবার স্বপ্নে বিভোর হয়ে সদ্য ফোঁটা জুঁইফুলের মতো সুখ নিয়ে তুমি আসলেধান দুবলায় সাজাবো বলে কত বর্ষা পার হয়ে গেলোটিনের চালের এস্রাজের মিশেলেবৃষ্টির গান শোনাতে শোনাতেআর আমি মাটির সানকীতে আজও ধরে রাখিপ্রতিটি বর্ষার ব্যাকুল সে জলধারা। অমীমাংসিত বৃষ্টিতেআপনাকে প্রায়ই তীব্রভাবে মনে পড়েএভাবে মনে পড়ার মতো সুপ্ত কিছু নেই আমাদের গুপ্ত কিছু কল্পনাতেই অদৃশ্য হয়েছিলো আমাদের ভাবনার শহর আপনি আমার কাছে তেমন কিছু রেখে যাননিমাত্র তিন কি চারটা হীরের স্ফটিকের মতো মুহূর্ত আর কিছুটা তাকিয়ে থাকা অগোচরে আপনার ঠোঁটের কোনের হাসিটাও প্রায়ইজ্বলজ্বল করে ওঠে নকশা করাপুরানো টিনের বাক্সের মতোআমি সেটাই মাঝে মাঝে খুলে দেখিভেতরে তেমন কিছু নেই, তবুও কী সুন্দর ঘ্রাণএকটা মাত্র আতরের শিশি তাও প্রায় খালি আমাদের অনেক দূর হাঁটার কথা ছিলো প্রচন্ড রৌদ্রময়ী দুপুরে পুঁ ঝিক ঝিক রাতের ট্রেনে উত্তর সীমান্তস্টেশনে নামার কথা ছিলো, সামনের শীতকালে আপনার কাছে আমারও পৌঁছানো হয়নি তবুও মনে হয় আমরা একই গাছের পাতা আর বাকল ছিলাম, ফুল ফোটানোর কথা ছিলো হয়তো হয়তো নাএখন রাত ভরে নিদ্রার কোলে থাকিতবুও মনে হয় নির্ঘুম জেগে আছি আপনার সাথে কথা বলতে থাকি ঘুমের ঘোরেমনে হয়, সব কিছু ভেঙে চূড়ে চীৎকার করে উঠিমেঘেদের ঔরসে আকাশ গর্ভবতী
আপনি বলবেন, চলো বৃষ্টিতে ভিজি। বৃষ্টিমগ্ন জিজ্ঞাসাতারপর,ধরো, বৃষ্টি হলোবৃষ্টি হলো ঝুম;কাঁদলো আকাশ প্রতীক্ষাতে।তুমি তখন তোমার পাশে চাইবে কাকেঅশ্রু বা জল মুছিয়ে দিতে?








