শুক্রবার সন্ধ্যায় নিউইয়র্কের ঐতিহাসিক ম্যাডিসন স্কয়ার গার্ডেনে তারকাখচিত এক গোপনীয় অনুষ্ঠানে পপ রাজকুমারী টেইলর সুইফট ও এনএফএল তারকা ট্রাভিস কেলসির বিয়ে সম্পন্ন হয়। এখন শুধু বিয়ের ছবির অপেক্ষা।
বিশ্বখ্যাত পপ রাজকুমারী টেইলর সুইফট এবং এনএফএল তারকা ট্রাভিস কেলসি আনুষ্ঠানিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। টেইলর সুইফটের মুখপাত্র জানিয়েছেন, শুক্রবার সন্ধ্যায় নিউইয়র্কের ঐতিহাসিক ম্যাডিসন স্কয়ার গার্ডেনে তারকাখচিত এক গোপনীয় অনুষ্ঠানে তাদের বিয়ে সম্পন্ন হয়। সেখানে সাইন দেখা যাচ্ছে, জাস্ট টি অ্যান্ড টি ম্যারিড। টি দিয়ে হয় টেইলর। টি দিয়েই হয় ট্রাভিস।

বিয়েতে প্রচলিত নিয়মের মতো কোনো ব্রাইডসমেইড রাখা হয়নি। টেইলরের ভাই অস্টিন সুইফট ছিলেন তাঁর ম্যান অব অনার।

অনুষ্ঠানটি বিকেল ৫টায় শুরু হয়ে শনিবার ভোর পর্যন্ত চলে। যদিও পুরো অনুষ্ঠান জনসাধারণের জন্য বন্ধ ছিল, তবুও তীব্র গরম উপেক্ষা করে হাজারো ভক্ত ও কৌতূহলী মানুষ ম্যাডিসন স্কয়ার গার্ডেনের বাইরে জড়ো হন, যাতে অন্তত এই ঐতিহাসিক মুহূর্তের পরিবেশের অংশ হতে পারেন।
বিয়ের আগে আয়োজন সম্পর্কে খুব কম তথ্য প্রকাশ করা হয়েছিল। তবে অ্যাসোসিয়েটেড প্রেসের হাতে আসা একটি সরকারি অনুমতিপত্রসহ বিভিন্ন সূত্র নিশ্চিত করে যে, যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের ছুটির সপ্তাহান্তে ম্যাডিসন স্কয়ার গার্ডেনেই এই বহুল আলোচিত বিয়ের আয়োজন করা হয়েছে।

ক্রীড়া ও সংগীত জগতের এই বহুল প্রতীক্ষিত মিলনকে ঘিরে উচ্ছ্বাস ছিল তুঙ্গে। যে ভেন্যু সাধারণত এনবিএর ঐতিহাসিক ম্যাচ ও বিশ্বমানের কনসার্টের জন্য পরিচিত, সেটিই এবার রূপ নেয় এক রাজকীয় বিয়ের আসরে। উল্লেখ্য, বিয়ের আগে ২৬ মিলিয়ন ডলার চ্যারিটিতে দান করেছেন এই দম্পতি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গায়িকা ক্যামিলা ক্যাবেলো, অভিনেতা হিউ গ্রান্ট, ইথান হক, জেসন সুদেইকিস, মডেল কার্লি ক্লস, এনএফএল তারকা করিম হান্ট, কুপার কাপ, জুজু স্মিথ-শুস্টার, ধারাভাষ্যকার জো বাক এবং জনপ্রিয় লেখিকা জেনি হ্যানসহ অনেক তারকা।


বিয়ের অতিথিদের কালো এসইউভি গাড়িতে করে একে একে ভেন্যুতে পৌঁছাতে দেখা যায়। এসেছেন টাক্সিডো আর জমকালো সন্ধ্যার পোশাকে। তবে পুরো আয়োজনের নিরাপত্তা ছিল অত্যন্ত কঠোর। অতিথিদের মোবাইল ফোন ভেতরে নেওয়ার অনুমতি ছিল না, ফলে অনুষ্ঠান চলাকালে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় কোনো ছবি বা ভিডিও প্রকাশ পায়নি।
শহর কর্তৃপক্ষের অনুমতিপত্র অনুযায়ী, বিয়ে ও পরবর্তী উদযাপন ভোর ৪টা পর্যন্ত চলার কথা ছিল। অতিথিদের প্রবেশপথও তাঁবু দিয়ে আড়াল করা হয়েছিল, যাতে অনুষ্ঠান সম্পূর্ণ ব্যক্তিগত পর্যায়ে রাখা যায়।
৩৬ বছর বয়সী টেইলর সুইফটের জীবনে এটি প্রথম বিয়ে। দীর্ঘদিন ধরেই তার গানে বিয়ে ও ভালোবাসার নানা গল্প উঠে এসেছে। একইভাবে ৩৬ বছর বয়সী ট্রাভিস কেলসিরও এটি প্রথম বিবাহ। তিনবারের সুপার বোলজয়ী এই তারকা দীর্ঘদিন ধরে এনএফএলের অন্যতম জনপ্রিয় খেলোয়াড়।

ম্যাডিসন স্কয়ার গার্ডেনের বাইরে অনেক ভক্ত টেইলর ও ট্রাভিসকে শুভেচ্ছা জানাতে জড়ো হন। নিউইয়র্কের বাসিন্দা ডায়ানা ওয়ারশাভস্কি বলেন, “আমি টেইলরের জন্য শুভকামনা জানাতে এখানে এসেছি। আমারও এ বছর বিয়ে হয়েছে। আমি তার জন্য সত্যিই খুব খুশি।”
২০২৩ সালে সম্পর্কে জড়ানোর পর থেকেই টেইলর সুইফট ও ট্রাভিস কেলসির প্রেম কোটি ভক্তের আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। বিশেষ করে সুইফটিরা তাঁদের সম্পর্কের প্রতিটি মুহূর্ত গভীর আগ্রহ নিয়ে অনুসরণ করে আসছেন।
এদিকে বিয়ের কয়েক দিন আগে এই দম্পতি যুক্তরাষ্ট্রের ২০টি স্থানীয় ও জাতীয় দাতব্য সংস্থাকে মোট ২ কোটি ৬০ লাখ মার্কিন ডলার অনুদান দেন। এসব সংস্থার অনেকগুলোই ন্যাশভিল, লস অ্যাঞ্জেলেস, কানসাস সিটি ও নিউইয়র্কে অবস্থিত—যেসব শহরের সঙ্গে এই দম্পতির ব্যক্তিগত সম্পর্ক রয়েছে।
View this post on Instagram
নতুন দম্পতির মিডিয়া টিম জানিয়েছে, টেইলর সুইফট ও ট্রাভিস কেলসির বিয়ের পোশাক তৈরি করেছে ক্রিশ্চিয়ান দিওর। ডিজাইন করেছেন দিওরের ক্রিয়েটিভ ডিরেক্টর জোনাথন অ্যান্ডারসন। বিশ্বখ্যাত কোনো তারকার জন্য এটি তাঁর ডিজাইন করা প্রথম ওত কতুর বিয়ের পোশাক। দুজনের জুতা তৈরি করেছে ক্রিশ্চিয়ান লুবুতাঁ, আর টেইলরের গয়না ছিল কার্টিয়ের ব্র্যান্ডের।

অনুষ্ঠানে টেইলরের ভাই অস্টিন সুইফট ম্যান অব অনার এবং ট্রাভিসের ভাই জেসন কেলসি বেস্ট ম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন দম্পতির ঘনিষ্ঠ বন্ধু, জনপ্রিয় অভিনেতা অ্যাডাম স্যান্ডলার।








