ঢাকার নবাবগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী পুরাতন বান্দুরা নবীন সেতু সংঘের মাঠে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে জয়পাড়া বড়মাঠ সমাজ কল্যাণ ও ক্রীড়া সংঘ দোহারকে ৩-১ গোলে হারিয়েছে খানেপুর যুব সংঘ নবাবগঞ্জ। খেলায় প্রথম মিনিটেই ইদ্রিসের গোলে এগিয়ে যায় জয়পাড়া বড় মাঠ সমাজকল্যাণ ও ক্রীড়া সংঘ দোহার। এরপর টানা তিন গোল করে খেলায় জয়লাভ করে খানেপুর যুব সংঘ নবাবগঞ্জ।
ঐতিহ্যবাহী পুরাতন বান্দুরা নবীন সেতু সংঘের সভাপতি মোহাম্মদ মনজু মোল্লাহ্র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল শিকদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি ও দোহার-নবাবগঞ্জ কলেজের ছাত্র সংসদের সাবেক ভিপি মো. আমজাদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন নবাবগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার কাজী সোহেল।







