দেশীয় চলচ্চিত্রে ব্যাপক আলোড়ন তোলা ‘বরবাদ’র টিম আবারও এক হতে যাচ্ছে নতুন একটি সিনেমার মাধ্যমে। বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে নতুন প্রজেক্টের আনুষ্ঠানিক সাইনিং সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।
‘বরবাদ’ মুক্তির পর সিনেমাটি বক্স অফিসে দারুণ সাফল্য অর্জনের পাশাপাশি দর্শকদের প্রশংসাও কুড়ায়। সেই সফল টিম আবার একসঙ্গে কাজ করতে যাচ্ছে-এমন খবর প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হয়েছে উৎসাহ ও আলোচনা।
আরও পড়ুন
ব্যস্ততার মাঝেও নতুন সুখবর দিলেন ঐশী
যদিও নতুন সিনেমাটির নাম, গল্প এখনো প্রকাশ করা হয়নি, তবে প্রযোজনা সংস্থা রিয়েল এনার্জি প্রডাকশন জানিয়েছে, খুব শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা আসবে।
পরিচালক মেহেদী হাসান হৃদয় জানান, একশ্যান থ্রিলার সিনেমা হবে এটি। শাকিব খানকে চূড়ান্ত করেছেন বৃহস্পতিবার।
আরও পড়ুন
বিসিএস ক্যাডার হলেন সংগীতশিল্পী মুগ্ধ
নির্মাতারা এবারও দর্শকদের জন্য বড় পরিসরের একটি চমক নিয়ে হাজির হওয়ার প্রস্তুতি নিচ্ছেন। শোনা যাচ্ছে, এই সিনেমা আগামী ঈদুল ফিতরে মুক্তি পাবে।
এমআই/এমএমএফ








