সিনেমা, নাটক প্রযোজনার পাশাপাশি গান লিখে প্রশংসা কুড়িয়েছেন এনামুল কবির সুজন। তার লেখা গানে কণ্ঠ দিয়েছেন বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের তার প্রযোজনায় নির্মিত ‘মেইড ইন চিটাগং’ নামে একটি সিনেমা দেশ-বিদেশে প্রশংসিত হয়েছে। সাফল্যের ধারাবাহিকতায় তিনি নতুন সিনেমার কাজ শুরু করেছেন বলে জানিয়েছেন। ‘দোতারা’ নামের একটি অনলাইন মিউজিক্যাল প্ল্যাটফর্মের কর্ণধার সুজন বর্তমানে গীতিকবি সংঘ বাংলাদেশের অর্থ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। পাশাপাশি ঢাকা উত্তর সিটি করপোরেশনের সিটি লেভেল কো-অর্ডিনেশন কমিটির সদস্য তিনি। আজ এ গীতিকবি, উদ্যোক্তা ও প্রযোজকের জন্মদিন। দিনটি তিনি পারিবারিক আবহে কাটাবেন বলে জানিয়েছেন।








