বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ (পলাশ) আসনের সংসদ সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, তার মা খান ফাউন্ডেশন প্রতিষ্ঠার মাধ্যমে দেশের নিগৃহীত মানুষের কল্যাণে আজীবন কাজ করে গেছেন। দেশের গণতন্ত্র ও উন্নয়নের ধারাকে ত্বরান্বিত করতে খান পরিবার সব সময় ভূমিকা রেখে আসছে।শনিবার (১১ জুলাই) বিকেলে নরসিংদীর পাকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তার মা বেগম খোরশেদা বানুর ১৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।জনগণকে অধিকার সচেতন হওয়ার আহ্বান জানিয়ে আব্দুল মঈন খান বলেন, ‘নিজের অধিকার সম্বন্ধে সচেতন হয়ে উঠুন। নিজের অভিজ্ঞতা থেকে বলছি, নিজের অধিকার যতক্ষণ নিজেরা কেড়ে না নেবেন, ততক্ষণ কেউ তা দেবে না। আমরা বড়জোর আপনাদের পাশে দাঁড়াতে পারি, সহায়তা করতে পারি। খান পরিবার প্রতিনিয়ত সেটিই করে আসছে।’তিনি আরও বলেন, ‘আমি যেন জীবনের শেষ দিন পর্যন্ত মানুষের সেবা করে যেতে পারি, সেজন্য দোয়া করবেন। বাংলাদেশে ধনী-দরিদ্রের বৈষম্য কমিয়ে এনে একটি সুষম সমাজ প্রতিষ্ঠা করতে হবে।’খান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও আব্দুল মঈন খানের সহধর্মিণী রোখসানা খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দি মিলেনিয়াম ইউনিভার্সিটির উপাচার্য অভিনয় চন্দ্র সাহা, নরসিংদীর জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া এবং পুলিশ সুপার আব্দুল আল-ফারুক।অনুষ্ঠানে পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা ও পলাশ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দীন মিলটনসহ স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
রাজনীতি
নিগৃহীত মানুষের কল্যাণে কাজ করেছেন আমার মা : ড. মঈন খান

শেয়ার করুন







