ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন নিজ হাতে আমেরিকান বারবিকিউ তৈরি করে যুক্তরাষ্ট্রের ২৫০তম জন্মদিন উদযাপন করেছেন।
সোমবার রাতে দূতাবাসের অফিশিয়াল ফেসবুক পেজে এক পোস্টে জানানো হয়, ক্রাউন প্লাজায় আমেরিকান ফুড ফেস্টিভ্যালে নিজ হাতে বারবিকিউ করেন মার্কিন রাষ্ট্রদূত। ব্রেন্ট ক্রিস্টেনসেনের রান্নাঘরে শেফদের সঙ্গে, বার্গার হাতে ছবিসহ পোস্ট করা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ২৫০ বছর পূর্তি উপলক্ষ্যে নানা কর্মসূচি চলমান আছে।








