নোয়াখালীর সুবর্ণচর উপজেলা মডেল মসজিদের খতিব হাফেজ মুফতি মাকসুদুল আলমের (৩৬) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১ জুলাই) সকালে চরবাটা ইউনিয়নের তোতা মিয়ার বাজার এলাকায় মুক্তার ডুবাইওয়ালার বাড়ির সামনে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মাকসুদুল আলম উপজেলার চরক্লার্ক ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের জনতা বাজার এলাকার নুরুল আলম সওদাগরের ছেলে। তিনি সুবর্ণচর উপজেলা মডেল মসজিদের খতিব ছিলেন।

পুলিশ জানায়, পরিবারের ভাষ্য অনুযায়ী, বুধবার রাতে মাকসুদুল আলম শ্বশুর বাড়িতে ছিলেন। বুধবার ভোরে মোটরসাইকেলযোগে ফজরের নামাজ পড়াতে সুবর্ণচর মডেল মসজিদে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান। পরে স্থানীয় লোকজন খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল হাসান বলেন, ধারণা করা হচ্ছে, মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে মুফতি মাকসুদুল আলম ঘটনাস্থলেই মারা যান। তারপরও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

ইকবাল হোসেন মজনু/কেএইচকে/জেআইএম