মধ্যপ্রাচ্যকে রণক্ষেত্রে পরিণত করার এবং সাম্রাজ্যবাদী নীতি চাপিয়ে দেওয়ার অভিযোগে উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট বা ন্যাটোর বিরুদ্ধে ফুঁসে উঠেছে তুরস্ক ও গ্রিসের সাধারণ মানুষ। বুধবার তুরস্কের ইস্তাম্বুল এবং গ্রিসের রাজধানী এথেন্সে হাজার হাজার বিক্ষোভকারী রাজপথে
নেমে ন্যাটোর সামরিক তৎপরতার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান। বিক্ষোভকারীরা ন্যাটো এবং মার্কিন যুক্তরাষ্ট্রের আগ্রাসী সামরিক নীতির নিন্দা জানিয়ে বিভিন্ন ব্যানার ও ফেস্টুন প্রদর্শন করেন। এপি।








