ওমানের সোহার এলাকায় একটি রেস্টুরেন্টে এসির কাজ করতে গিয়ে বিদ্যুতায়িত চট্টগ্রামের ফটিকছড়ির মো. এনাম (৪০) মারা গেছেন। গতকাল মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে পারিবারিক সূত্র জানিয়েছে।
নিহত মো. এনাম ফটিকছড়ি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের হাদি বাপের বাড়ির মৃত জাগির হোসেনের ছেলে। তিনি এক ছেলে ও এক মেয়ে সন্তানের জনক।
পারিবারিক সূত্রে জানা গেছে, অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন এনাম। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহতের প্রতিবেশী যুবদল নেতা বেলাল বিন নুর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এনামের মরদেহ বর্তমানে দেশটির একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দেশে আনা হবে।








