* অ্যামাজন প্রাইম ভিডিওতে স্ট্রিমিং হচ্ছে ক্লাসিক ড্রামা ‘টুয়েলভ অ্যাংরি ম্যান। এতে দেখা যাবে, খুনের মামলায় অভিযুক্ত এক কিশোরের ভাগ্য নির্ধারণে ১২ জুরির তর্ক-বিতর্কে সত্য ও সন্দেহের লড়াই।

* জিজনি প্লাস হটস্টারে স্ট্রিমিং হচ্ছে অ্যানিমেটেড সিরিজ ‘জুনিয়র অ্যারিয়েল-দ্য লিটল ম্যারিড (সিজন-২)-এর নতুন পর্ব। এতে দেখা যাবে অ্যারিয়েল ও তার বন্ধুরা আটলান্টিকার নতুন রহস্য, অভিযান এবং বন্ধুত্বের চ্যালেঞ্জের মুখোমুখি হয়।

* নেটফ্লিক্সে স্ট্রিমিং হচ্ছে ‘জেমস’। এটি হলো একটি ডকুমেন্টারি যেখানে জেমস নামের একজন ব্যক্তির জীবন, সংগ্রাম এবং ব্যক্তিগত ও সামাজিক বাস্তবতার মধ্যদিয়ে তার অতীত অভিজ্ঞতা, চ্যালেঞ্জ এবং জীবনের গুরুত্বপূর্ণ মোড়গুলো গভীরভাবে বিশ্লেষণ করা হয়।