পদ্মার বুক থেকে জেলেদের জালে ধরা টাটকা মাছ দিয়ে প্রতিদিন জমে ওঠে শরীয়তপুরের জাজিরা উপজেলার পালেরচর বাজার। সকাল থেকেই নৌকা ভিড়তে থাকে ঘাটে, আর জেলেদের সদ্য ধরে আনা ইলিশ, বোয়াল, পাঙাশ, কাতলাসহ নানা প্রজাতির দেশি মাছ ঘিরে সরগরম হয়ে ওঠে পুরো বাজার। পদ্মার তাজা মাছের জন্য দীর্ঘদিন ধরে পরিচিত এই বাজার এখন শুধু স্থানীয় ক্রেতাদের নয়, দেশের বিভিন্ন প্রান্তের পাইকার ও মাছপ্রেমীদেরও টানে। নদী, জেলে আর মাছের বেচাকেনাকে ঘিরে পালেরচর যেন হয়ে উঠেছে পদ্মাপাড়ের এক ব্যস্ত অর্থনৈতিক প্রাণকেন্দ্র।
নিলামে ইলিশ কিনেছেন মাছ ব্যাপারী। খুচরা বিক্রির জন্য ইলিশ হাতে নিয়ে ক্রেতাদের আকর্ষণ করার চেষ্টা করছেন এক বিক্রেতা। নিলামের জন্য সারি সারি ইলিশ মাছ রাখা হয়েছে। মাছের ফুলকা দেখিয়ে বোঝানো হচ্ছে মাছ কতটা তাজা।নিলাম থেকে ক্রয় করে সঙ্গে সঙ্গে বিক্রয় করা হচ্ছে সাধারণ মানুষের কাছে।খুচরা বিক্রির জন্য বিভিন্ন আকারের ইলিশ মাছ সাজিয়ে রাখা হয়েছে। খুচরা বাজারে পদ্মা নদীর বিভিন্ন প্রজাতির তাজা মাছ। ইলিশের পাশাপাশি নদীর বেলে মাছ বিক্রি হচ্ছে। বিভিন্ন আকার ও প্রজাতির নদীর চিংড়ির পাশাপাশি অন্যান্য মাছ নিলামের জন্য লাইনে রাখা হয়েছে। নদী থেকে দেশি ছোট মাছ হাটে নিয়ে যাচ্ছেন এক জেলে। পদ্মার পাঁচমিশালি মাছ বিক্রির জন্য সাজিয়ে রাখা হয়েছে। নদীর ছোট চিংড়ি।নদীর চিংড়ি, ট্যাংরা, বাইম, বাটা, মেনিসহ নানা প্রজাতির মাছ ।নদীর তাজা আইড় মাছ।নদীর বড় পাঙাশ মাছে নিলাম থেকে কিনেছেন এক মাছ ব্যবসায়ী। ক্রেতারা নদীর বড় পাঙাশ কিনে ছবি তুলছেন।