রাজশাহীর চারঘাটে পদ্মানদীতে মাছ ধরতে গিয়ে জালে মাছের বদলে উঠে আসে একটি গ্রেনেড। জেলের ছেলে গুগল সার্চ করে বুঝতে পারে এটি বিস্ফোরক। পরে ৯৯৯-এ ফোন দিলে বোম্ব ডিসপোজাল ইউনিট গিয়ে তা উদ্ধার ও নিষ্ক্রিয় করে।বুধবার (১৫ জুলাই) রাজশাহীর চারঘাট থানাধীন রাওথা গ্রামে এ ঘটনা ঘটে।গ্রামের সাইদুর পদ্মা নদীতে মাছ ধরতে জাল ফেলেন। একপর্যায়ে তার জালে মাছের বদলে উঠে আসে একটি ছোট কিন্তু ভারী কর্দমাক্ত বস্তু। মূল্যবান জিনিস ভেবে তিনি তা বাড়িতে নিয়ে যান।বস্তুটি পরিষ্কার করতে গেলে জেলের ছেলে সাব্বির রহমান গুগল সার্চ দিয়ে বুঝতে পারে এটি একটি গ্রেনেড বা বোমা। সঙ্গে সঙ্গেই তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে বিষয়টি জানান।তাৎক্ষণিকভাবে চারঘাট থানা, বোম্ব ডিসপোজাল ইউনিট ও জেলা পুলিশ কন্ট্রোলরুমকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য জানায়।খবর পেয়ে চারঘাট থানা ও বোম্ব ডিসপোজাল ইউনিটের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গ্রেনেডটি উদ্ধার করে। যথাযথ নিরাপত্তা প্রক্রিয়া অনুসরণ করে তারা সেটি নিষ্ক্রিয় করে।
রাজনীতি
পদ্মায় জেলের জালে উঠে এলো গ্রেনেড!

শেয়ার করুন







