সংযুক্ত আরব আমিরাত থেকে পাকিস্তানের উদ্দেশে ছেড়ে আসা একটি কার্গো বিমান আরব সাগরের ওপর নিখোঁজ হয়েছে। বিমানে পাঁচ ক্রু সদস্য ছিলেন। তাদের সন্ধানে সমুদ্রে ব্যাপক অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এক বিবৃতিতে পাকিস্তান এয়ারপোর্টস অথরিটি জানায়, কে-২ এয়ারওয়েজের একটি বোয়িং ৭৩৭-৪০০ কার্গো বিমান শারজাহ থেকে করাচির উদ্দেশে যাত্রা করেছিল। স্থানীয় সময় মঙ্গলবার রাত ৯টা ২১ মিনিটে আরব সাগরের আকাশে উড়ন্ত অবস্থায় বিমানটি রাডারের নজর থেকে হারিয়ে যায়। ঘটনার পরপরই বিভিন্ন সংস্থার সমন্বয়ে সমুদ্রে অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করা হয়েছে। নিখোঁজ বিমানটির অবস্থান শনাক্ত এবং আরোহীদের খুঁজে বের করতে উদ্ধারকারী দল কাজ করছে। আলজাজিরা।