বাংলা একাডেমি থেকে প্রকাশিত হয়েছে জি এম মনিরুজ্জামানের বই ‘বঙ্কিমচন্দ্রের উপন্যাসে ইতিহাস পুনর্নির্মাণ’। বইটির প্রচ্ছদ করেছেন উৎপল দাস। ৩০৪ পৃষ্ঠার বইটির মুদ্রিত মূল্য রাখা হয়েছে ৫৬০ টাকা। প্রকাশিত হয়েছে চলতি বছরের মে মাসে। পাওয়া যাচ্ছে বাংলা একাডেমির বিক্রয়কেন্দ্রে।

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসে ঐতিহাসিক উপাদানের সাহিত্যিক রূপায়ণ ঘটেছে নানাভাবে। বঙ্কিমচন্দ্রের মানসচেতনার আলোকে তাঁর উপন্যাসে ইতিহাস পুনর্নির্মাণের স্বরূপ ও বৈশিষ্ট্য নিরূপণ বর্তমান বইটির মূল উপজীব্য। এতে লিখিত-অলিখিত ঐতিহাসিক উপাদানের সঙ্গে ঔপন্যাসিকের মানসিক সংযোগ সাধনের কৌতূহলজনক অনুসন্ধান যেমন আছে, তেমনি রয়েছে সমকালে রচিত ইতিহাস ও ইতিহাসনির্ভর উপন্যাসের পরিচয়।

আরও পড়ুন

পাওয়া যাচ্ছে ‘ফররুখ আহমদ: কবি ও কবিতা’

বঙ্কিমচন্দ্র তাঁর লেখায় মোগল-পাঠান, রাজপুত-মারাঠা এবং বঙ্গদেশীয় ইতিহাস-প্রসঙ্গ কীভাবে স্থান-কাল-চরিত্র-ঘটনা সৃষ্টিতে গ্রহণ-বর্জনের মধ্য দিয়ে কল্পনা ও কিংবদন্তির আশ্রয়ে উপন্যাস নির্মাণে ব্যবহার করেছেন। তা এ বইয়ের লেখক মূল উপন্যাস-অংশের পাশাপাশি ইতিহাসের নানাবিধ তথ্যের আলোকে বিশ্লেষণ করেছেন। এ পরিপ্রেক্ষিতে বঙ্কিমচর্চায় বইটি নতুন মাত্রা যুক্ত করেছে।

এসইউ