বর্তমানে পাসপোর্টের পুলিশ ভেরিফিকেশন প্রথা বাতিল করা হলেও এই আদেশ জারির আগমুহূর্ত পর্যন্ত যারা পাসপোর্টের আবেদন করেছেন, তাদের অনেকেই পুলিশ ভেরিফিকেশন সংক্রান্ত জটিলতার কারণে পাসপোর্ট পাচ্ছেন না। বর্তমান ব্যবস্থায় পাসপোর্ট অফিস থেকে মোবাইল ফোনে খুদে বার্তা পাওয়ার পর পাসপোর্টের আবেদনকারীকে অথবা তার মনোনীত ব্যক্তিকে স্বশরীরে হাজির হয়ে পাসপোর্ট অফিস থেকে পাসপোর্ট সংগ্রহ করতে হয়। গ্রামের প্রত্যন্ত অঞ্চল থেকে ৭০-৮০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে জেলা সদরে গিয়ে পাসপোর্ট সংগ্রহ করে ফিরে আসতে ৪০০-৫০০ টাকা যাতায়াত ভাড়া লেগে যায়। এছাড়াও একদিনের কর্মঘণ্টা নষ্ট হয়। এর সঙ্গে অসৎ কর্মকর্তা-কর্মচারীর হয়রানির ভয় তো আছেই। আবেদনকারীর চাহিদার পরিপ্রেক্ষিতে ডাকযোগে পাসপোর্ট বিতরণ করা এখন তাই সময়ের দাবি।
শেখ ফরিদ আহমদ
পরিচালক (লিগ্যাল), এলিট সিকিউরিটি সার্ভিসেস লিমিটেড








