পেরুর নতুন প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হয়েছেন দেশটির রক্ষণশীল নেত্রী কেইকো ফুজিমোরি (৫১)। এক সপ্তাহ ধরে গণনা এবং পুনর্গণনার পর অবশেষে তার জয় ঘোষণা করেছে নির্বাচন কমিশন। নির্বাচনি প্রচারে বহু প্রতিশ্রুতি দিয়েছিলেন ফুজিমোরি। পেরুতে গত ৭ জুন নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর গণনার পর পুনর্গণনা হয়। প্রতিটি ব্যালট পরীক্ষা করে দেখা হয়। অবশেষে এতদিন পর নির্বাচন কমিশন ফলাফল ঘোষণা করল। ফুজিমোরির পক্ষে ভোট পড়েছে ৫০ শতাংশের কিছু বেশি। অন্যদিকে বামপন্থি প্রার্থী রবার্তো স্যানচেজ পেয়েছেন ৪৯ শতাংশের কিছু বেশি ভোট। দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান ৫০ হাজারেরও কম। জয়ের পর দেশটিতে শৃঙ্খলা ফিরিয়ে আনার অঙ্গীকার করেন ফুজিমোরি। দ্য গাডিয়ান।