দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব নিতে যাচ্ছেন প্রযুক্তি খাতের পরিচিত মুখ হান সেওং-সুক। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে তার এই নিয়োগের অনুমোদন দিয়েছে দেশটির সংসদ। প্রধানমন্ত্রী হওয়ার আগে হান সেওং-সুক রাষ্ট্রপতি লি জে মায়ং-এর মন্ত্রিসভায় ক্ষুদ্র ও মাঝারি এন্টারপ্রাইজ বিষয়কমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করছিলেন। হান সেওং-সুক দেশের প্রযুক্তি ও ব্যবসা খাতে দীর্ঘদিনের অভিজ্ঞতাসম্পন্ন একজন ব্যক্তিত্ব। দ্য কোরিয়া হেরাল্ড।








