চলচ্চিত্র নির্মাতা, লেখক ও প্রযোজক শিহাব শাহীন এবার ফিল্ম মেকিং বিষয়ে একটি বিশেষ মাস্টারক্লাস পরিচালনা করতে যাচ্ছেন। মোশন স্কিল অ্যাকাডেমি আয়োজিত এই কর্মশালার লক্ষ্য চলচ্চিত্র নির্মাণে আগ্রহী তরুণদের বাস্তবভিত্তিক জ্ঞান ও অভিজ্ঞতার সঙ্গে পরিচিত করা।আগামী ৪ জুলাই ২০২৬, বিকেল ৪টায় রাজধানীর বারিধারায় অনুষ্ঠিত হবে এই মাস্টারক্লাস। এতে অংশগ্রহণকারীরা চলচ্চিত্র নির্মাণের বিভিন্ন ধাপ—প্রি-প্রোডাকশন, প্রোডাকশন ও পোস্ট-প্রোডাকশন—সম্পর্কে হাতে-কলমে ধারণা লাভের সুযোগ পাবেন।বিশেষ এই সেশনে শিহাব শাহীন তাঁর দীর্ঘদিনের নির্মাণ-অভিজ্ঞতা তুলে ধরবেন। পাশাপাশি চলচ্চিত্র পরিচালনার কৌশল, গল্প বলার শিল্প (স্টোরিটেলিং) এবং চলচ্চিত্র শিল্পের বাস্তব কর্মপদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করবেন। থাকবে একটি ইন্টারঅ্যাকটিভ প্রশ্নোত্তর পর্বও, যেখানে অংশগ্রহণকারীরা সরাসরি তাঁর কাছে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করার সুযোগ পাবেন।আয়োজকদের মতে, এই উদ্যোগের মাধ্যমে দেশের তরুণ নির্মাতাদের আন্তর্জাতিক মানের চলচ্চিত্র নির্মাণ শিক্ষা ও বাস্তব অভিজ্ঞতার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার পাশাপাশি দক্ষ সৃজনশীল জনশক্তি গড়ে তোলাই তাদের মূল লক্ষ্য।

মোশন স্কিল অ্যাকাডেমি জানিয়েছে, মাস্টারক্লাসটির আসনসংখ্যা সীমিত। সর্বোচ্চ ৩০ জন অংশগ্রহণকারীকে এ আয়োজনের জন্য নির্বাচিত করা হবে।