বগুড়ার শেরপুরে পিকআপে মোটরসাইকেলের ধাক্কায় আবু সু‌ফিয়ান (১৭) নামে এক কিশোর নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একজন।

বুধবার (১ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার রণবীরবালা বশীর পাগলার মাজা‌রে সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবু সু‌ফিয়ান উপজেলার মির্জাপুর ইউনিয়নের স‌রকারপাড়ার শাহীন রানা ছেলে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত সময়ে আহতের নাম-পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, আবু সু‌ফিয়ান ও অপর আরোহী মোটরসাইকেলযোগে শেরপুর-ধুনট আঞ্চলিক সড়ক দি‌য়ে যাচ্ছিলেন। পথে এক‌টি পিকআপ ইউটার্ন নেওয়ার চেষ্টা করলে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারি‌য়ে পিকআপে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা দুই আরোহী সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই একজন মারা যান, আহত হন অপর আরোহী। স্থানীয়রা তা‌কে উদ্ধার ক‌রে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

শেরপুর থানার ওসি এসএম মঈনু‌দ্দিন বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”