‘নেপথ্যে বিএনপি নেতার সিন্ডিকেট : খিলক্ষেতে সরকারি জমিতে দোকানপাট, চাঁদা আদায়’ শিরোনামে সোমবার যুগান্তরে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন খিলক্ষেত থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মশিউর রহমান মশি। প্রতিবাদপত্রে তিনি দাবি করেন, উল্লিখিত সংবাদটি ভিত্তিহীন এবং সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত। এ ধরনের কোনো দায়িত্বহীন কাজের সঙ্গে আমি কখনও জড়িত নই।








