ঢাকা ও চট্টগ্রাম বিভাগে ২০২৩ সালে কোটার ভিত্তিতে নেওয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ফলাফল মেধার ভিত্তিতে পুনরায় প্রকাশের নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর ফলে উক্ত বিভাগের ৪৬ হাজার পরীক্ষার্থীর ফলাফল আবার নতুন করে মূল্যায়িত হতে যাচ্ছে।আজ বৃহস্পতিবার (৯ জুলাই) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এই ঐতিহাসিক রায় প্রদান করেন।আদালতে রিটকারীদের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট তাজুল ইসলাম। রায় ঘোষণার পর তিনি গণমাধ্যমকে জানান, কোটার ভিত্তিতে ফলাফল প্রকাশের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে দেশের সর্বোচ্চ আদালত এই নির্দেশ দিয়েছেন। আদালত সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পূর্বের ফলাফল বাতিল করে মেধার ভিত্তিতে নতুন করে ফলাফল প্রকাশ করতে বলেছেন।এর আগে, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদের এই নিয়োগ পরীক্ষা এবং ফলাফল প্রায় ৮৪ শতাংশ কোটার ভিত্তিতে প্রকাশ করা হয়েছিল। কোটার এই বিপুল হারের কারণে যোগ্য ও মেধাবী প্রার্থীরা বঞ্চিত হয়েছেন দাবি করে আদালতে রিট দায়ের করা হয়।আপিল বিভাগের আজকের এই রায়ের ফলে পূর্বের ত্রুটিপূর্ণ কোটাভিত্তিক ফলাফল বাতিল করে সম্পূর্ণ মেধার ভিত্তিতে নতুন তালিকা তৈরি করতে হবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়কে। এর মাধ্যমে বঞ্চিত পরীক্ষার্থীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
রাজনীতি
প্রাথমিকে শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফলাফল পুনরায় প্রকাশের নির্দেশ

শেয়ার করুন







