ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী নাজনীন নিহা এবার আলোচনায় শুধু অভিনয়ের জন্য নন, ব্যক্তিগত জীবন নিয়েও। ফেসবুকে নিজের রিলেশনশিপ স্ট্যাটাস 'এনগেজড' করার পর থেকেই ভক্তদের মধ্যে শুরু হয়েছে বাগ্‌দানের জোর গুঞ্জন। যদিও অভিনেত্রী স্পষ্ট জানিয়েছেন, তিনি বাগ্‌দানের ঘোষণা দেননি; শুধু জানাতে চেয়েছেন যে তিনি আর সিঙ্গেল নন এবং সম্পর্কের বিষয়টি লুকিয়ে রাখতে চাননি। ব্যক্তিগত জীবনের এই খোলামেলা স্বীকারোক্তির পাশাপাশি বরাবরের মতোই নজর কাড়ছে তাঁর অনবদ্য ফ্যাশন সেন্স। ঐতিহ্যবাহী শাড়ি থেকে শুরু করে ওয়েস্টার্ন আউটফিট প্রতিটি লুকেই আত্মবিশ্বাস আর আধুনিক রুচির ছাপ রাখেন এই তরুণ ও স্টাইলিশ অভিনেত্রী। চলুন, ইনস্টাগ্রামে উঁকি দিয়ে দেখে নেওয়া যাক নাজনীন নীহার কিছু নজরকাড়া স্টাইলিশ লুক।

নুডল-স্ট্র্যাপের প্রিন্টেড টপ, টুইড স্কার্ট এবং হাতে হলুদ লেদার জ্যাকেট নিয়ে প্রাণবন্ত ভঙ্গিতে পোজ দিয়েছেন নাজনীন নিহা। এই চিয়ারফুল লুকের সঙ্গে পনিটেইল হেয়ারস্টাইল ও সামনে হালকা কার্ল করা চুল তাঁর সাজে এনেছে ট্রেন্ডি আবেদন।
অন্য একটি ফ্রেমে একই হলুদ লেদার জ্যাকেট নিয়ে লেয়ার করেছেন নিহা। । কানে স্টাইলিশ দুলের সংযোজন পুরো ওয়েস্টার্ন লুককে করেছে আরও স্মার্ট ও ফ্যাশনেবল।
ফ্লোরাল প্রিন্টের সবুজ সালোয়ার-কামিজের এই স্নিগ্ধ লুকে তাঁকে লাগছে অনবদ্য।  খোলা চুল, হালকা ন্যাচারাল মেকআপ এবং একটি ছোট্ট নাকফুল তাকে বেশ আকর্ষণীয় করে তুলেছে।
সাদা শাড়িতে যেন শুভ্র আবেদন কাড়ছেন এই সুন্দরী
লাল টুকটুকে মনোক্রোম ভেস্ট স্যুট সেটে নজর কেড়েছেন নাজনীন নিহা। এই বোল্ড ওয়েস্টার্ন লুকের সঙ্গে উঁচু করে বাঁধা খোঁপা, কানে মেটালিক হুপ ইয়াররিং এবং গ্লসি মেকআপ তাঁর সাজে যোগ করেছে আধুনিক ও আত্মবিশ্বাসী আবেদন।
বেগুনি কাতান শাড়ির সঙ্গে ম্যাচিং ব্লাউজে দারুণ আবেদনময়ী লাগছে নাজনীন নীহাকে। জমকালো এই সাজে খোঁপা করা চুল, কুন্দন চোকার ও মানানসই দুল, সঙ্গে কপালের টিপ তাঁর লুকে যোগ করেছে রাজকীয় ছোঁয়া।
বাদামি রঙের সালোয়ার-কামিজের সঙ্গে ফ্লোরাল প্রিন্টের ওড়নায় সাদামাটা অথচ দারুণ আকর্ষণীয় লুকে ধরা দিয়েছেন নাজনীন নিহা। এই সাধারণ সাজের সঙ্গে লেয়ার কাট খোলা চুল, কানে ছোট্ট ঝুমকা এবং হালকা মেকআপ তাঁর উপস্থিতিতে যোগ করেছে মিষ্টি ও স্নিগ্ধ আবহ।
গোলাপ প্রিন্টের হাই নেক ও ফুল স্লিভ বডিকন আউটফিট পরেছেন অভিনেত্রী এই লুকে। সেজেছেন গোলাপি আভার মেকআপে। আর বেছে নিয়েছেন সাদা পাথরের জুয়েলারি
নাজনীন নিহা পরেছেন সি-গ্রিন ও সাদা রঙের সুতি বাটিক শাড়ি, যার সঙ্গে মানিয়ে নিয়েছেন স্টাইলিশ কলার-ডিজাইনের ব্লাউজ। এই ক্যাজুয়াল বাঙালি লুককে আরও আকর্ষণীয় করে তুলেছে তাঁর খোলা চুল, কপালের ছোট্ট কালো টিপ, হাতের মুক্তার  চুড়ি এবং হালকা মেকআপ। সব মিলিয়ে সাজে ধরা পড়েছে  স্নিগ্ধতা
ভাইব্রেন্ট লুকে যেন আলো ছড়াচ্ছেন নাজনীন নিহা। ম্যাজেন্টা-গোলাপি রঙের সালোয়ার-কামিজে হলুদ ও সবুজের প্রাণবন্ত ছোঁয়া । এই রঙিন লুকের সঙ্গে টাইট স্লিক বান হেয়ারস্টাইল এবং কানে মানানসই ট্যাসেল ইয়াররিং যোগ করেছে ভিন্ন মাত্রা
সিলভার রঙের গর্জিয়াস পোশাকে ফ্রেমবন্দী হয়েছেন অভিনেত্রী। বেলুন স্লিভ ব্লাউজের সঙ্গে পরেছেন একই রঙের শাড়ি। তাঁর মনোক্রমাটিক লুকে শোভা বাড়িয়েছে সাদা পাথরের জুয়েলারি আর গ্ল্যাম মেকআপ
ঝলমলে কালো শাড়ির লুকে যেন দ্যুতি ছড়াচ্ছেন অভিনেত্রী
ম্যাক্সি ড্রেসের ওয়েস্টার্ন লুকে। অভিনেত্রী এর সঙ্গে কানে পরতে বেছে নিয়েছেন বড় রিং। মেকআপে ফুটে উঠেছে গ্লসি আমেজ