গ্যাসের পুরোনো বিতরণ লাইন ও সংযোগ লাইন প্রতিস্থাপনের কাজের জন্য মঙ্গলবার (২১ জুলাই) রাজধানীর কয়েকটি এলাকায় আট ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
সোমবার (২০ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় প্রতিষ্ঠানটি। তারা সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফ্রি স্কুল স্ট্রিট, হাতিরপুল, পুকুরপাড় ও ধানমন্ডি এলাকায় লিকেজযুক্ত পুরোনো বিতরণ লাইন এবং সংযোগ লাইন প্রতিস্থাপনের কাজের কারণে মঙ্গলবার দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এ সময় আশপাশের এলাকা গুলোতেও গ্যাসের চাপ কম থাকতে পারে।








