রাজধানীতে গত ২৪ ঘণ্টায় ৫৩৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) নিয়মিত অভিযানে বিভিন্ন অপরাধে তাদের গ্রেপ্তার করে। আজ শনিবার ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।

ঢাকা মহানগর পুলিশ জানায়, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগের ৩১ জন, লালবাগে ৩০ জন, ওয়ারী ৪৯ জন, মতিঝিল ৫৪ জন, তেজগাঁও ১৩২ জন, মিরপুর ১১৯ জন, গুলশান ২৯ জন, উত্তরা ৫৬ জন, গোয়েন্দা বিভাগের ৬ জন এবং সিটিটিসির ১ জনকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া যাত্রাবাড়ী, তুরাগ ও বংশাল থানা-পুলিশ ৩০ জনকে গ্রেপ্তার করে।

ডিএমপি আরও জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে নিয়মিত ও পরোয়ানাভুক্ত মামলার আসামি রয়েছে। মাদকদ্রব্য ছাড়াও বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত তারা। আসামিদের বিরুদ্ধে ২৯টি মামলা দায়ের করা হয়েছে। এ ছাড়া অনেকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় পুলিশ।