রাজধানীর বিভিন্ন এলাকায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিশেষ অভিযানে ৬৮ জনকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (১ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেন।
নিয়াজ মেহেদী বলেন, মঙ্গলবার (৩০ জুন) দিনব্যাপী পরিচালিত অভিযানে গ্রেফতারদের মধ্যে চারজন তালিকাবহির্ভূত চাঁদাবাজ, সন্ত্রাসী, দস্যু, ছিনতাই ও ডাকাতি-সংশ্লিষ্ট অপরাধে জড়িত ৩৪ জন এবং মাদক কারবারে জড়িত ৩০ জন রয়েছেন।
গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
কেআর/এমএএইচ/








