ভারতের অযোধ্যার রামমন্দিরের প্রণামির অর্থ আত্মসাতের অভিযোগকে কেন্দ্র করে জাতীয় রাজনীতিতে নতুন বিতর্ক শুরু হয়েছে। আসন্ন সংসদের বর্ষাকালীন অধিবেশনে বিষয়টি জোরালোভাবে উত্থাপনের ঘোষণা দিয়েছে বিরোধী দলগুলো। তাদের দাবি, রামমন্দির নির্মাণ থেকে ট্রাস্ট গঠন পর্যন্ত পুরো প্রক্রিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরাসরি ভূমিকা নিয়েছিলেন। তাই প্রণামির অর্থ নিয়ে ওঠা অভিযোগের বিষয়ে সংসদে প্রধানমন্ত্রীকেই ব্যাখ্যা দিতে হবে। আগামী ২০ জুলাই থেকে ১৩ আগস্ট পর্যন্ত সংসদের বর্ষাকালীন অধিবেশন চলবে। সেই অধিবেশনে রামমন্দিরের প্রণামির অর্থ নিয়ে ওঠা অভিযোগের পাশাপাশি বিভিন্ন প্রশ্নপত্র ফাঁসের ঘটনাও বিরোধীদের অন্যতম ইস্যু হতে যাচ্ছে। কলকাতা প্রতিনিধি।







