দেশের রংপুর বিভাগের কোথাও কোথাও আগামী ২৪ ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর।

শনিবার (১৮ জুলাই) সংস্থাটির প্রকাশিত ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন

দুপুরের মধ্যে ৮ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস

সতর্কবার্তায় বলা হয়, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর বিভাগের বিভিন্ন স্থানে ভারী (৪৪-৮৮ মিলিমিটার) থেকে অতি ভারী (১৮৮ মিলিমিটার বা তার বেশি) বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আরএএস/এমএএইচ/