নওগাঁর রাণীনগরে পুলিশি অভিযানে সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিসহ বিভিন্ন মামলার আট আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের আজ সোমবার আদালতে পাঠানো হয়েছে।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মণ্ডল জানান, রোববার রাতভর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে জায়গাজমিসংক্রান্ত মামলায় করজগ্রাম এলাকার সায়েদ আলীর ছেলে আব্দুস সাত্তার, একই গ্রামের মফিজ উদ্দীনের ছেলে বুলু প্রামাণিক, ময়েজ উদ্দীনের ছেলে জহুরুল ইসলাম এবং আব্দুল জব্বারের ছেলে সবুজ হোসেনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ একই রাতে ভান্ডার গ্রামের সেকেন্দারের ছেলে মামুনুর রশিদকে গ্রেপ্তার করে। মামুনুর রশিদ একটি মামলায় তিন বছর এবং অন্য একটি মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ছিলেন।

মধুপুর গ্রামের মোজাহারের ছেলে জালাল উদ্দীন এবং নিচতালিমপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে সোহেল রানাকেও গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে আদালতের পরোয়ানা ছিল।

এছাড়া চুরির মামলায় দুধকন্ডি গ্রামের নজরুল ইসলামের ছেলে সুমন সরদারকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান ওসি জাকারিয়া মণ্ডল।