বরিশালের পেশাজীবী সাংবাদিকদের সংগঠন বরিশাল টেলিভিশন ও মাল্টিমিডিয়া অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার রাতে সমুদ্রসৈকত কুয়াকাটার একটি হোটেলে আয়োজিত দ্বিবার্ষিক সাধারণ সভা ও সম্মেলনে হুমায়ুন কবীরকে (এটিএন বাংলা এটিএম নিউজ) সভাপতি ও আকতার ফারুক শাহীনকে (যুগান্তর) সাধারণ সম্পাদক করে কমিটি গঠন করা হয়।

দুই বছরের কার্যকরী কমিটির অন্য সদস্যরা হলেন-সহসভাপতি আলী জসিম (আরটিভি), বিধান সরকার (একাত্তর টেলিভিশন), সালেহ টিটু (বাংলাভিশন), নিকুঞ্জবালা পলাশ (আমার দেশ/গাজী টিভি), এম জসিম উদ্দিন (প্রথম আলো)। যুগ্ম সাধারণ সম্পাদক এম জহির (সকালের সময়), শেখ শামীম (মোহনা টেলিভিশন), সুখেন্দু এদবর (একুশে টেলিভিশন), সুমন চৌধুরী (সমকাল), মর্তুজা জুয়েল (দীপ্ত টেলিভিশন), সাংগঠনিক সম্পাদক শাহিন হাফিজ (ইত্তেফাক), মামুন অর রশিদ (বর্তমান সময়), তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক মুশফিক সৌরভ (বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকম), পাঠাগার সম্পাদক তন্ময় তপু (আগামীর সময়/নাগরিক টেলিভিশন), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আরিফুল ইসলাম (চ্যানেল ওয়ান), ক্রীড়া সম্পাদক শাওন খান (জাগো নিউজ), প্রচার সম্পাদক ওমর ফারুক সাব্বির (বিএইচএস টিভি), দপ্তর সম্পাদক মনিকা চৌধুরী (যুগান্তর মাল্টিমিডিয়া)।

কার্যনির্বাহী সদস্যরা হলেন-আজাদ আলাউদ্দিন (নয়া দিগন্ত), অপূর্ব অপু (সময় টেলিভিশন), এম মিরাজ (বণিক বার্তা), খোকন আহমেদ হীরা (জনকণ্ঠ), শাহ আলম (সংগ্রাম), এস এন পলাশ (ঢাকা টাইমস), জুয়েল রানা (সমকাল ডিজিটাল), জিহাদ মাহমুদ (ডিবিসি), ফিরোজ মোস্তফা (এশিয়ান টেলিভিশন), জিয়াউল কবির মিনার (কালের কণ্ঠ ডিজিটাল) ও নাজমুল রিপন (বাংলা টিভি)।

সাধারণ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি হুমায়ুন কবির। সাধারণ সম্পাদক আকতার ফারুক শাহীনের সঞ্চালনায় বক্তব্য দেন জাতীয় ও স্থানীয় পর্যায়ের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সংবাদকর্মীরা। এ সময় দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের ওপর হামলা-মামলা ও নির্যাতনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারের প্রতি দাবি জানানো হয়। সাধারণ সভা ও সম্মেলন শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।