দীর্ঘ প্রায় আট বছর পর বুধবার ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) শিক্ষক সমিতির ২০২৬-২০২৭ কার্যবর্ষের নির্বাচন হয়েছে। ১৩টি পদে এ নির্বাচনে সম্মিলিত শিক্ষক প্যানেল নিরঙ্কুশ বিজয় অর্জন করে। এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন গণিত বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক ড. মো. সিরাজুল হক মোল্লা। সাধারণ সম্পাদক হয়েছেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. এস. এম. মাহফুজুর আলম। নির্বাচিত অন্যরা হলেন-সহসভাপতি পদে যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. মোস্তাকুর রহমান, যুগ্ম সম্পাদক পদে গণিত বিভাগের সহকারী অধ্যাপক মো. মাসুদ পারভেজ, কোষাধ্যক্ষ পদে ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মো. তৌহিদুজ্জামান, সাংস্কৃতিক সম্পাদক পদে গণিত বিভাগের সহকারী অধ্যাপক মো. মাহিদুল হাসান, ক্রীড়া সম্পাদক পদে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক সানজিদ-ই-ইলাহী, দপ্তর সম্পাদক পদে ইনস্টিটিউট অব ওয়াটার অ্যান্ড এনভায়রনমেন্টের সহকারী অধ্যাপক আকরামুল হক, প্রচার সম্পাদক পদে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক মো. সাকিব সালিম।
, মহিলা সম্পাদক পদে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ড. উম্মে ফাওজিয়া রহিম নির্বাচিত হন।








