রাজধানীর আগারগাঁওয়ের পুরোনো বাণিজ্য মেলা মাঠে শুরু হয়েছে মাসব্যাপী জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও জাতীয় বৃক্ষমেলা ২০২৬। পরিবেশের ভারসাম্য রক্ষা, টেকসই বনায়ন এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলার লক্ষ্য নিয়ে আয়োজিত এ মেলায় দেশি-বিদেশি নানা প্রজাতির ফলদ, বনজ, ঔষধি ও শোভা বর্ধনকারী গাছের চারা, ছাদবাগানের উপযোগী উদ্ভিদ, জৈব সার, বাগান সরঞ্জাম এবং বিশেষজ্ঞদের পরামর্শ পাচ্ছেন দর্শনার্থীরা। প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৯টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত এই মেলায় অংশ নিয়েছে ১২০টি স্টল।

ছাদবাগানের জন্য উপযোগী বামন জাতের ফলগাছের চারায় আগ্রহ দর্শনার্থীদের।
বিভিন্ন জাতের ফলের কলম ও চারা বিক্রি হচ্ছে বৃক্ষমেলায়।
ইনডোর প্ল্যান্টের স্টলে অর্কিড দেখছেন এক ক্রেতা। শহুরে জীবনে ঘর সবুজ রাখার আগ্রহ বাড়ছে।
দেশি-বিদেশি ফলদ, বনজ ও শোভা বর্ধনকারী গাছের চারায় সাজানো একটি স্টল।
রঙিন ফুলের গাছ ঘিরে দর্শনার্থীদের কৌতূহল।
রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় বৃক্ষমেলা ২০২৬-এ বিভিন্ন প্রজাতির গাছের চারা দেখতে দর্শনার্থীদের ভিড়।
বিভিন্ন প্রজাতির ক্যাকটাস দেখছেন দুই ক্রেতা।
থাইল্যান্ড থেকে আনা ফিটোনিয়া গাছের চারা সাজিয়ে রাখা হয়েছে একটি স্টলে।
অ্যাকুয়ারিয়ামে জলজ পরিবেশ তৈরিতে ব্যবহৃত বিভিন্ন প্রজাতির অ্যাকুয়ারিয়াম প্ল্যান্ট ও রঙিন অলংকারী মাছ প্রদর্শন করা হচ্ছে একটি স্টলে।
স্টলে গাছের চারা দেখছে এক শিশু।
রিকশায় গাছের চারা ভর্তি করে মেলা প্রাঙ্গণ ছাড়ছেন দুই ক্রেতা।