গাইবান্ধার সাঘাটা থানা-পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (৮ আগস্ট) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।পুলিশ সূত্রে জানা গেছে, সাঘাটা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা একটি নিয়মিত মামলায় মো. শাহিন মিয়া (৩৬) ও মো. নয়ন মিয়া (২৭) নামের দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। শাহিন ওসমানের পাড়া গ্রামের মো. আফতাব হোসেনের ছেলে এবং নয়ন নশিরার পাড়া গ্রামের মো. হাফিজুর রহমানের ছেলে।অন্যদিকে, পুলিশের অন্য একটি অভিযানে মাদক সেবনের অভিযোগে আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন—সতীতলা গ্রামের মো. কামাল (৩৫), মো. সবুজ (২৪) এবং আগ গরগড়িয়া গ্রামের মো. বাদল মিয়া (২৫)।সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে পুলিশ পাহারায় আদালতে পাঠানো হয়েছে। এলাকায় মাদকমুক্ত পরিবেশ বজায় রাখতে পুলিশের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
খেলাধুলা
সাঘাটায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫

শেয়ার করুন







