শৈলকুপায় বিএনপির দুই নেতার দ্বন্দ্বে প্রতিপক্ষের হামলায় প্রাণ হারিয়েছেন ভ্যানচালক একেন মোল্লা। সোমবার রাতে হাসপাতালে নেওয়ার পথে ফরিদপুরে তার মৃত্যু হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, আধিপত্য বিস্তার নিয়ে বগুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর আওয়ালের সমর্থকদের সঙ্গে সাধারণ সম্পাদক জামির হোসেনের সমর্থকদের বিরোধ চলে আসছিল। গত বৃহস্পতিবার জামির হোসেনের সমর্থক এনা শেখকে ইয়াবাসহ আটক করে পুলিশ। তথ্য দিয়ে ধরিয়ে দিয়েছে এমন অভিযোগ এনে আব্দুল আওয়ারের সমর্থক মতিয়ারের ওপর হামলা চালায় জামিরের লোকজন। পরে আওয়ালের লোকজন জামিরের অফিসে হামলা চালায়। এরই জের ধরে শনিবার সকালে জামিরের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে আওয়ালের লোকজনের বাড়ি ঘরে হামলা করে। এ সময় ৫টি বাড়ি ভাঙচুর করা হয়। আহত হয় বগুড়া গ্রামের একেন মোল্লা নামের এক ভ্যানচালক। তাকে প্রথমে শৈলকুপা পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল চিকিৎসা দেওয়া হয়।
সোমবার উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হলে ফরিদপুরে মারা যায় একেন মোল্লা। এ ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।








