নাটোরের সিংড়া উপজেলার হাতিয়ান্দহ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও স্থানীয় মৎস্য ব্যবসায়ী সাইফুল ইসলাম টিপু (৫৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। বৃহস্পতিবার বাদ আসর হাতিয়ান্দহ কাজিপুরা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জানাজা শেষে তার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে স্থানীয় সংসদ-সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু শোক প্রকাশ করেছেন। সিংড়া (নাটোর) প্রতিনিধি।








