টাঙ্গাইলের ভূঞাপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক সৈয়দ আব্দুল গণি (৭৮) বুধবার ভোরে বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। তিনি ঢাকা মেহেরুন্নেসা মহিলা কলেজ, বাংলাবাজার সিনিয়র মাদ্রাসা, গোপালগঞ্জের টুঙ্গিপাড়া গভর্নমেন্ট হাই স্কুলে শিক্ষকতা করেছেন। গোপালপুর উপজেলার ভুটিয়া গ্রামে জানাজা শেষে তার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তিনি স্ত্রী, দুই ছেলে ও চার মেয়ে রেখে গেছেন। ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি।







