শুভ সকাল। আজ ৪ জুলাই, শনিবার। গতকাল শুক্রবার ছুটির দিনে প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

ডিজিটাল লেনদেনে নতুন ধাপ শুরু করল বাংলাদেশ

নগদ টাকার ব্যবহার কমিয়ে ডিজিটাল লেনদেন আরও বাড়াতে চায় সরকার, যাতে টাকা ছাপানোর খরচ কমে। পাশাপাশি আর্থিক লেনদেনে স্বচ্ছতা নিশ্চিত হয়। সেই সঙ্গে মানুষের কেনাকাটা, বিল পরিশোধসহ সব ধরনের লেনদেন সহজ করতে চায় সরকার। এ জন্য দেশের ডিজিটাল লেনদেনব্যবস্থাকে আরও সহজ, সাশ্রয়ী ও সর্বজনীন করতে ‘বাংলা কিউআর’ (কুইক রেসপন্স) কোড ব্যবহার বাধ্যতামূলক করেছে বাংলাদেশ ব্যাংক। বিস্তারিত পড়ুন...

ফিরে দেখা ইতিহাসের দীর্ঘতম জুলাই

শিক্ষার্থীদের সমাবেশ থেকে স্লোগান উঠল—‘পদত্যাগ পদত্যাগ, শেখ হাসিনার পদত্যাগ’

রবীন্দ্রনাথের এই গীতিকবিতা ১৩১৭ বঙ্গাব্দের (১৯১০ খ্রিষ্টাব্দ) আষাঢ় মাসে বঙ্গদর্শন পত্রিকায় ‘আষাঢ়’ শিরোনামে প্রথম প্রকাশিত হয়। প্রতিবছর আমরা গ্রীষ্মের গরমে হাঁসফাঁস করি। তারপর বৃষ্টি এলে আমাদের প্রাণ জুড়ায়। চাষিরা কেউ জমি থেকে পাট তোলার আয়োজন করেন, কেউ জমি তৈরি শুরু করেন আমন ধানের জন্য।
বিস্তারিত পড়ুন...

ফিফা কি আর্জেন্টিনাকে বিশেষ সুবিধা দেয়—কী বললেন স্কালোনি

মায়ামিতে সংবাদ সম্মেলনে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি

আর্জেন্টিনাকে কি ফিফা কোনো বিশেষ সুবিধা দেয়? সামাজিক যোগাযোগমাধ্যমে এ কথার পক্ষে-বিপক্ষে এমন গুঞ্জন ওঠে প্রায়ই। এবার বিশ্বকাপেও আর্জেন্টিনা দলের সংবাদ সম্মেলনে কথাটি উঠেছিল প্রশ্নের আকারে। আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি উত্তর দিয়েছেন। বিস্তারিত পড়ুন...

যুক্তরাষ্ট্রের ‘ভুলের’ খেসারত দিল ইরানি ফ্লাইটের ২৯০ যাত্রী, অর্থ দিয়ে হত্যাযজ্ঞ থেকে রেহাই

সাগরে ফ্লাইট ৬৫৫-এর রেপ্লিকা ভাসিয়ে নিহত ব্যক্তিদের স্মরণ করছেন ইরানিরা

বন্দর আব্বাস বিমানবন্দর থেকে মাত্রই উড়াল দিয়েছে ইরানের ফ্লাইট ৬৫৫। তখন মাঝ আকাশে সেটি, পারস্য উপসাগরে হরমুজ প্রণালির ওপর দিয়ে উড়ছে। হঠাৎ দুটি ক্ষেপণাস্ত্র উড়ে আসে। সরাসরি যাত্রীবাহী উড়োজাহাজটির বুক বরাবর আঘাত হানে একটি ক্ষেপণাস্ত্র। মাঝ আকাশে ভেঙে টুকরা টুকরা হয়ে যায় ফ্লাইট ৬৫৫। উড়োজাহাজটিতে থাকা ৬৬ শিশুসহ ২৯০ জনের সবাই প্রাণ হারান। বিস্তারিত পড়ুন...

এনবিআরের নিরীক্ষায় আরও ৫ হাজার করদাতা, আপনি আছেন কি না, জানবেন কীভাবে

আয়কর রিটার্ন

আরও ৫ হাজার ১৪ জন করদাতার আয়কর নথি নিরীক্ষার জন্য বাছাই করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এর ফলে এ পর্যন্ত নিরীক্ষায় পড়া করদাতার সংখ্যা এক লাখ পেরোল। সম্প্রতি এনবিআর নিরীক্ষার সর্বশেষ তালিকা প্রকাশ করেছে। স্বয়ংক্রিয় পদ্ধতিতে এই বাছাই করা হয়েছে। বিস্তারিত পড়ুন...