শুভ সকাল। আজ ৩১ আগস্ট, সোমবার। গতকাল রোববার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

ঢাকায় আরও দুই রুটে মেট্রোরেল, ব্যয় দুই লাখ কোটি টাকার বেশি

ঢাকার দুটি পথে মেট্রোরেল নির্মাণে ব্যয় বাড়ছে দ্বিগুণের বেশি। শুরুতে প্রকল্প দুটির ব্যয় প্রাক্কলন করা হয়েছিল ৯৩ হাজার ৮০০ কোটি টাকা। এখন ২ লাখ ১৩ হাজার ৯৮৫ কোটি টাকার নতুন প্রস্তাব তৈরি করা হয়েছে। বাড়তি ব্যয়ের এই প্রস্তাব পরিকল্পনা কমিশনের অনুমোদনের অপেক্ষায়। বিস্তারিত পড়ুন...

ছেঁড়া টাকায় কেন বাজার ভরা

বাংলাদেশ ব্যাংক সূত্র বলছে, জুলাই গণ–অভ্যুত্থানে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবিসহ নোট বাজারে ছাড়া বন্ধ করে তারা; কিন্তু নতুন নকশা করে নতুন নোট ছাপিয়ে বাজারে ছাড়তে অনেক দেরি হয়ে গেছে। এ কারণেই বাজারের বেশির ভাগ নোট এখন পুরোনো। অন্যদিকে নোট ছাপানোর খরচও বেড়েছে। বিস্তারিত পড়ুন...

দিল্লিতে আওয়ামী লীগ–সংশ্লিষ্টদের সেমিনারের অনুমতি দেওয়া হয়নি

সেমিনারে নিরাপত্তা চেয়ে করা আবেদনে অনুমতি না দেওয়ার কথা জানিয়েছে দিল্লি পুলিশ

এই আন্তর্জাতিক আলোচনা সভার আয়োজক ছিল নয়াদিল্লির ফরেন করেসপনডেন্টস ক্লাব (এফসিসি)। আলোচ্য বিষয় ছিল, ‘ইউরোপ অ্যান্ড এশিয়া: ফ্রম ডায়ালগ টু আ পার্টনারশিপ’। এফসিসি এ অনুষ্ঠান আয়োজন করেছিল বেলজিয়ামভিত্তিক সংগঠন ‘হ্যান্ড ইন হ্যান্ড ফাউন্ডেশন’–এর সঙ্গে যৌথভাবে। বিস্তারিত পড়ুন...

সালমান শাহর মৃত্যুতে বদলে গেল ‘কে অপরাধী’র ইতিহাস

তখন সালমান শাহর হাতে একাধিক সিনেমার শুটিংয়ের শিডিউল। অন্যদিকে বাসায় অনেক সিনেমার চিত্রনাট্য। সিনেমা অঙ্গনে এই তারকার ব্যস্ত সময় কাটছে। দম ফেলার যেন সময় নেই। এর মধ্যেই শোনা যায়, কোটি ভক্তের পছন্দের এই নায়ক মারা গেছেন। তাঁর মৃত্যুর খবরে ওলট–পালট হয়ে যায় বহু সিনেমার হিসাব–নিকাশ।
বিস্তারিত পড়ুন...

বন্দুকের গুলিতে জন্ম, ট্রিলিয়ন ডলারে প্রস্থান—আড়াই শতকের সংঘাতে কী পেল, কী হারাল যুক্তরাষ্ট্র

ফ্রান্সের নরম্যান্ডির ওমাহা বিচের দিকে এগিয়ে যাচ্ছেন মার্কিন সেনারা। ১৯৪৪ সালের ৬ জুন তোলা ছবি

প্রতিটি রাষ্ট্রের অভ্যুদয়ের পেছনেই একটি গল্প থাকে। যুক্তরাষ্ট্রের সেই গল্পের শুরু বন্দুকের গুলিতে। আড়াই শতাব্দী আগে ম্যাসাচুসেটসের লেক্সিংটনের একটি গ্রামীণ প্রান্তরে ব্রিটিশ সেনাদের মুখোমুখি হয়েছিলেন উপনিবেশগুলোর মিলিশিয়ারা (ব্রিটিশ শাসনাধীনে থাকা মার্কিন উপনিবেশগুলোর কৃষক, ব্যবসায়ী, কারিগর ও সাধারণ নাগরিক)। বিস্তারিত পড়ুন...