সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশিত নবম জাতীয় পে-স্কেলের চূড়ান্ত সুপারিশ সোমবার (৩১ আগস্ট) মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করতে যাচ্ছে অর্থ মন্ত্রণালয়। মূল্যস্ফীতি ও বাজেটের ওপর চাপ কমাতে নতুন বেতন কাঠামো দুই অর্থবছরে চার ধাপে বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে।