মাগুরায় ক্রিকেটার সাকিব আল হাসানের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের চেষ্টা করেছে দুর্বৃত্তরা। বুধবার (৫ আগস্ট) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় বাড়িতে কেউ ছিল না বলে জানা গেছে।
হামলার পর বাড়ির সামনে পুলিশ মোতায়েন।
হামলার খবরে বাড়ির সামনে মানুষের ভিড়।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বাড়িটি ঘিরে রেখেছেন।
পুলিশ জানিয়েছে, ঘটনার পরপরই মাগুরা সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে বাড়ির আশপাশে পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।
মাগুরা সদর থানার ওসি আব্দুল আল মামুন বলেন, ঘটনাটি আমরা পর্যবেক্ষণ করছি। বাড়িতে পেট্রোল বোমা ছোড়া হয়েছে কি না, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। তদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে।








