অবৈধ গ্যাস সংযোগের কারণে তিতাস গ্যাসের ১৪ ইঞ্চি সঞ্চালন পাইপলাইনে সৃষ্ট লিকেজের জরুরি মেরামতকাজের জন্য এই লাইনের মাধ্যমে আশুগঞ্জ থেকে নরসিংদীতে গ্যাস সরবরাহ রাত ১২টা পর্যন্ত বন্ধ থাকবে।
শনিবার (১৮ জুলাই) এক বার্তায় এই তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
আরও পড়ুন
নারায়ণগঞ্জে অবৈধ সংযোগ দেওয়ার সময় দগ্ধ ৪
তবে বার্তায় বলা হয়, বিকল্প সঞ্চালন লাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখার ব্যবস্থা নেওয়া হয়েছে।
এনএস/একিউএফ








