বলিউড অভিনেত্রী সানি লিওন সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয়। ব্যক্তিগত মুহূর্ত থেকে শুরু করে ভ্রমণ, কাজ কিংবা ফটোশুট-সবকিছুর ঝলকই নিয়মিত ভাগ করে নেন ভক্তদের সঙ্গে। তবে এবার একটি ছবিই তাকে নিয়ে নতুন আলোচনার জন্ম দিয়েছে নেটদুনিয়ায়।
সম্প্রতি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে সমুদ্রসৈকতে তোলা একটি ছবি প্রকাশ করেন সানি। ছবিতে সবুজ রঙের কো-অর্ড হট প্যান্ট ও শার্টের সঙ্গে হালকা সবুজ শেডের স্পোর্টস ব্রা পরে ক্যামেরাবন্দি হয়েছেন তিনি। পেছনে দেখা যাচ্ছে দিগন্তজোড়া সমুদ্র আর বালুকাবেলা। তবে ছবির চেয়ে বেশি কৌতূহল তৈরি করেছে তার ক্যাপশন।
আরও পড়ুন
অন্তঃসত্ত্বা দীপিকার মধ্যরাতের ভিডিও, নেটদুনিয়ায় আলোচনা
ছবির ক্যাপশনে সানি লিখেছেন, ‘মালদ্বীপ নাকি মন্দারমণি?’ আর এতেই শুরু হয়েছে ভক্ত-অনুরাগীদের নানা জল্পনা-কল্পনা।
ছবিটি প্রকাশের পর অনেক নেটিজেনের দাবি, এটি ভারতের পশ্চিমবঙ্গের জনপ্রিয় সমুদ্রসৈকত মন্দারমণিতেই তোলা। তাদের মতে, সমুদ্রের রং, সৈকতের পরিবেশ ও প্রাকৃতিক দৃশ্য মালদ্বীপের সঙ্গে পুরোপুরি মেলে না। অন্যদিকে কেউ কেউ আবার প্রশ্ন তুলেছেন, সানি আদৌ মন্দারমণির কথা জানেন কি না।

শুধু জল্পনাই নয়, মন্তব্যের ঘর ভরে গেছে মজার সব প্রতিক্রিয়ায়। কেউ লিখেছেন, ‘চাউলখোলাতে নামো বউদি... যাচ্ছি।’ আবার কেউ চাউলখোলা থেকে মন্দারমণি যাওয়ার পথও বাতলে দিয়েছেন। একজনের মন্তব্য, ‘চাউলখোলা থেকে বাঁদিকে অটো করে নিও।’
আবার অনেকের ধারণা, সত্যিই যদি সানি লিওন মন্দারমণিতে গিয়ে থাকেন, তাহলে ওই সমুদ্রসৈকতে পর্যটকদের আগ্রহ আরও বাড়বে। এতে স্থানীয় পর্যটন ও হোটেল ব্যবসাও লাভবান হতে পারে বলে মন্তব্য করেছেন কেউ কেউ।
তবে সানি লিওন সত্যিই মন্দারমণিতে গিয়েছেন কি না, সে বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি। এটি ব্যক্তিগত ভ্রমণ নাকি কোনো শুটিংয়ের অংশ, সেটিও স্পষ্ট নয়। এমনকি বর্তমানে তিনি ওই এলাকায় অবস্থান করছেন কি না, তাও জানা যায়নি।

এর আগে বিভিন্ন অনুষ্ঠান, উদ্বোধন ও বিশেষ আমন্ত্রণে একাধিকবার পশ্চিমবঙ্গে গিয়েছেন সানি লিওন। তাই এবারও কোনো বিশেষ কাজের সূত্রে সেখানে গিয়ে থাকতে পারেন বলে ধারণা করছেন অনেকে। যদিও এ বিষয়ে অভিনেত্রীর পক্ষ থেকে কোনো মন্তব্য আসেনি।
আরও পড়ুন
কোন দেশে হানিমুনে গেলেন আমির খান ও গৌরি, সঙ্গে দুই ছেলে
একটি ছবি আর মাত্র চারটি শব্দের একটি ক্যাপশন-এতেই সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন সানি লিওন। তবে ছবিটি আসলে কোথায় তোলা, সেই রহস্যের উত্তর এখনো অধরাই রয়ে গেছে।
এমএমএফ/এএসএম








